এটি হাভাধুলি ভাতের একটি ধিফুডস রেসিপি।
উপকরণ: বাসমতি চাল ২ কাপ, চাইলে শুকনো মাশরুম ৪টি, তেল ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, থেঁতো রসুন ১টি, থেঁতো কাঁচা আদা ২/১ চা চামচ, কাটা লিক ১টি, ছোট করে কাটা ছোট লাল বেল পেপার ১টি, বেবি কর্নের ছোট টিন ১টি, কাটা শসা ৪/১, সবুজ মটর ১০০ গ্রাম এবং সয়া সস অথবা অয়েস্টার সস ১ চা চামচ।
প্রণালি: ফুটন্ত পানিতে মাশরুম দিয়ে ঢেকে ২০ মিনিট রাখুন। তারপর পানি ঢেলে মাশরুম টুকরো করে কেটে কুচি করুন। চাল ১২ মিনিট রান্না করে পানি ঢেলে ফেলুন। সবুজ মটর আলাদা ফুটন্ত পানিতে দিন, ৩ মিনিট পর দেখে পানি ঢেলে ফেলুন। দুই রকমের তেল একসঙ্গে একটি কড়াইয়ে গরম করুন। তারপর আদা, রসুন, লিক ও বেল পেপার দিয়ে মেশান। ১ মিনিট ভাজার পর কড়াইয়ে মাশরুম, শসা, সবুজ মটর ও বেবি কর্ন দিন। ২ মিনিট পর সয়া সস দিন, তারপর ভাতও দিয়ে মিশিয়ে নিন।
রেসিপি ধিফুডস থেকে।