এটি চিকেন অ্যান্ড পেপার রাইসের একটি ধিফুডস রেসিপি।

উপকরণ: লবণ ও তেল না দিয়ে রান্না করা লাল ভাত ৩ কাপ, লম্বা করে কাটা বেল পেপার ১ কাপ, কারি পাতা ১টি, মিহি করে কাটা বোনলেস মুরগি ২/১ কাপ, মিহি করে কাটা পেঁয়াজ ১টি, কোরানো রসুন ১টি, গুঁড়ো কালো মরিচ ৩/১ চা চামচ, চিরে ফালি করা লম্বা কাঁচা মরিচ ২টি, সয়া সস ২ টেবিল চামচ এবং সামান্য সানফ্লাওয়ার তেল।

প্রণালি: কড়াই চুলায় চাপিয়ে সামান্য তেল দিন। গরম হলে পেঁয়াজ, মরিচ, বেল পেপার ও কারি পাতা একসঙ্গে দিন। কম আঁচে রেখে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হলে সব উপকরণ একসঙ্গে দিন। স্বাদ মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন।

রেসিপি ধিফুডস থেকে।