এটি ভেজিটেবল সসি ফিশের একটি ধিফুডস রেসিপি।

উপকরণ: বড় করে কাটা ২টি টমেটো, বড় টুকরো করে কাটা ১ স্লাইস বেল পেপার, বীজ ফেলে কাটা ২টি ক্যাপসিকাম, কুচো করে কাটা ১টি বড় পেঁয়াজ, লম্বালম্বি কাটা ২টি রসুন, কাটা ২ স্লাইস আনারস, ২/১ কাপ চিলি ও রসুনের সস, ২/১ কাপ টমেটো সস, ১ ইঞ্চি পাতলা করে কাটা যেকোনো টাটকা মাছ ২ কাপ, থেঁতো করা আদা ২/১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গুঁড়ো কালো মরিচ ৩/১ চা চামচ, আজিনোমোটো ২/১ চা চামচ, চিরে ফালি করা ৪টি কাঁচা মরিচ, সামান্য লবণ এবং সামান্য তেল।

প্রণালি: কড়াই চুলায় চাপিয়ে সামান্য তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার ও মরিচ দিন। পেঁয়াজ একটু নরম হলে সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে ভাজুন। ভাজা হলে সসগুলো দিন। লবণে ভালো করে স্বাদ মিলিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

রেসিপি ধিফুডস থেকে।