এই মিষ্টি-টক মাছ ধিফুডসের একটি মালদ্বীপীয় রেসিপি।

লাগবে চিলি ফিশের মাপের দুই টুকরো ভাজা রিফ মাছ, বড় করে কাটা দুইটি পেঁয়াজ, লম্বা করে কাটা দুইটি ক্যাপসিকাম, কাটা একটি সবুজ বেল পেপার, কাটা দুই স্লাইস আনারস, এক চা চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ চিনি, কুচিকুচি দুইটি স্প্রিং অনিয়ন, খুব মিহি এক চা চামচ আদা, এক-তৃতীয়াংশ চা চামচ সাদা গোলমরিচ, এক চা চামচ আজিনোমোটো, আধা টেবিল চামচ চিলি-রসুন সস, আধা টেবিল চামচ টমেটো সস, আরও সিকি চা চামচ সাদা গোলমরিচ, এক চিমটি লবণ ও সামান্য তেল।

কড়াইয়ে সামান্য তেল গরম করুন। পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত নাড়ুন। তারপর বেল পেপার, আনারস ও ভাজা মাছ দিন। আনারস একটু নরম হলে বাকি উপকরণ একে একে দিন। কর্নফ্লাওয়ার ও চিনি প্রায় এক গ্লাস পানিতে গুলে ঢালুন। সস ঘন হলে নামিয়ে নিন।

রেসিপি: ধিফুডস।