এটি টাটকা মাছের তরকারির একটি ধিফুডস রেসিপি।
উপকরণ: কিউব করে কাটা টাটকা মাছ ২ টুকরো, মিহি করে কাটা পেঁয়াজ ২টি, কোরানো রসুন ৪টি, থেঁতো আদা ১ টেবিল চামচ, কাটা গিতেয়ো মরিচ ১টি, কারি পাউডার অথবা বেটে রান্না করা হাভাধু ২/১ কাপ, ২/১ ইঞ্চি টুকরো করে কাটা পান্ডান পাতা ৫ টুকরো, টমেটো পেস্টের ছোট টিন ১টি, কারি পাতা ৩টি, নারকেল দুধ ১ কাপ, গুঁড়ো জিরা ১ চা চামচ, গুঁড়ো দারচিনি ও এলাচ ১ চা চামচ, মাস্টার্ড ক্রিম ১ চা চামচ, পানি ৩ কাপ, সামান্য লবণ এবং সামান্য তেল।
প্রণালি: কড়াই চুলায় চাপিয়ে সামান্য তেল দিন। গরম হলে পেঁয়াজ, গিতেয়ো মরিচ, কারি পাতা ও পান্ডান পাতা একসঙ্গে দিন। পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হলে মাছ, লবণ, আদা ও রসুন একসঙ্গে দিন। কম আঁচে মাছের রং বদলানো পর্যন্ত রান্না করুন। তারপর নারকেল দুধ ছাড়া বাকি সব উপকরণ দিন। ভাজা হলে নারকেল দুধ মিশিয়ে দিন, ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন।
রেসিপি ধিফুডস থেকে।