এটি চিলি ফিশের একটি ধিফুডস রেসিপি।
উপকরণ: ১ ইঞ্চি করে কাটা টাটকা মাছ ২ টুকরো, বীজ ফেলে কাটা ৪টি ক্যাপসিকাম, বড় করে কাটা ৩টি পেঁয়াজ, থেঁতো রসুন ১ চা চামচ, থেঁতো আদা ১ চা চামচ, কুচো করা শুকনো মরিচ ৪টি, আজিনোমোটো ১ চা চামচ, বড় করে কাটা লাল বেল পেপার ১ স্লাইস, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়া সস ১ টেবিল চামচ, ফালি করা লম্বা কাঁচা মরিচ ৩টি, গুঁড়ো কালো মরিচ ২/১ চা চামচ, চিলি সস ২/১ চা চামচ, টমেটো সস ২/১ কাপ এবং সামান্য লবণ।
প্রণালি: ডিম ফেটিয়ে কর্নফ্লাওয়ার, সয়া সস, লবণ ও কালো মরিচ মিশিয়ে মাছে মাখিয়ে রেখে দিন। তারপর একটি হাঁড়িতে তেল দিয়ে চুলায় চড়ান। তেল গরম হলে মাছ দিয়ে ভেতর নরম ও বাইরে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াই চুলায় চাপিয়ে সামান্য তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ ও শুকনো মরিচ দিন। নরম হলে মাছ ছাড়া বাকি সব উপকরণ মিশিয়ে ভাজুন। ভাজা হলে মাছও দিন। স্বাদ মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
রেসিপি ধিফুডস থেকে।