গ্রিলড মাছের এই নুডলস Dhifoods-এর একটি রেসিপি।
উপকরণ: 1 প্যাকেট সেদ্ধ নুডলস, 1টি পেঁয়াজ (কুচানো), কুচানো লিক, গ্রিন বিনস ও ক্যাপসিকাম 1 কাপ, 1 টেবিল চামচ ভিনেগার, 3টি মাছের ফিলে (পাতলা করে কাটা), 1/2 চা চামচ গোলমরিচ, 1টি ক্যাপসিকাম (ধুয়ে কুচানো), 1/3 চা চামচ আজিনোমোটো, 1 টুকরা লেবু, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, এবং একটু লবণ।
প্রণালি: লেবুর রস, লবণ, গোলমরিচ, মরিচের গুঁড়া ও সয়া সস মিশিয়ে মাছের ফিলেতে মাখিয়ে রেখে দিন। একটি কড়াই আঁচে দিয়ে একটু তেল দিন, গরম হলে ফিলেগুলো কড়াইয়ে দিয়ে দুই পাশ উল্টে ভাজুন। আলাদা কড়াই আঁচে দিয়ে একটু তেল দিন, গরম হলে পেঁয়াজ, ক্যাপসিকাম ও সবজি একসঙ্গে দিন। পেঁয়াজ নরম হলে নুডলস মিশিয়ে প্লেটে তুলুন, মাছের ফিলে সাজিয়ে চিলি ও রসুনের সসের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপি Dhifoods থেকে।